বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরযমুনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বোয়াল

যমুনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বোয়াল

ভূঞাপুর প্রতিনিধি: যমুনা নদীতে পানি বৃদ্ধিতে টাঙ্গাইলের ভূঞাপুরে জেলেদের ফিরছে আবারও সুদিন। কর্মহীন জেলেদের মুখে এখন হাসির ঝিলিক। কেননা শুকনো মৌসুম পেরিয়ে নদীতে আসছে বানের পানি। এসময়ে নদীতে জাল টেনে মাছ ধরার তাদের ব্যস্তও বাড়ছে।

বানের এই নতুন পানির আগমনে ঘোলা পানিতে বিভিন্ন প্রজাতের মাছ দল বেঁধে ছুটাছুটি করছে। আর এ সুযোগে জাল দিয়ে মাছ ধরার আনন্দে মেতে উঠেছেন জেলেরা।

এদিকে, শনিবার (২০ জুন) সকালে জয়েন আলী সরকার জেলের জালে ঝাঁকে আসা ২৬টি বোয়াল মাছ ধরা পরে। বোয়ালগুলো মাছগুলো বাড়ীতে আনলে এক নজর দখার জন্য তার বাড়িতে ভিড় করেন এলাকার মানুষ

জয়েন আলী জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নানা ধরণের মাছের আনাগোনা নদীতে। তাই প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে কালিপুর এলাকায় আমরা ১৭ জন নদীতে মাছ শিকারে যাই। পরে মাছ উপকরণ নিয়ে নদীতে ওঁত পেতে থাকি। এক পর্যায়ে ঝাঁকে ঝাঁকে জালে ধরা পড়ে ২৬টি বোয়াল। পরে বোয়ালগুলো বিক্রি না করে ভাগ করে নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাফিজুর রহমান জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধিতে ঘোলা পানিতে বিভিন্ন প্রজাতের মাছ দেখা মিলছে। এসময় বিভিন্ন প্রজাতের মাছ প্রজনন  দেয়ার জন্য অল্প পানিতে চলে আসে। যার ব্যতিক্রম বোয়ালও নয়। এ মাছ নদীর অল্প পানিতে এ মৌসুমে চলে আসায় জেলেরা খুব সহজে তাদের জালের ফাঁদে ফেলতে পারে। এতে করে জেলেো স্বাবলম্বীর আলো দেখছে।

এফএস/এন টি/ভূ

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular