রবিবার, মে ৩, ২০২৬
Homeআন্তর্জাতিকফিরলেন সৌদিতে আটকাপড়া ৩৮৮ জন বাংলাদেশী

ফিরলেন সৌদিতে আটকাপড়া ৩৮৮ জন বাংলাদেশী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনার কারণে সৌদি আরবে গিয়ে দেশটির রিয়াদে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি প্রবাসী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে এমনই ৩৮৮ বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শাহজালাল বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, রিয়াদ থেকে আসা বাংলাদেশিরা স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। তাদের কারও দেহে করোনাভাইরাসের সংক্রমণ নেই। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে বিশ্বব্যাপী আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন দেশে আটকা পড়াদের ফিরিয়ে আনা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular