টাঙ্গাইলে ম্যাজিস্ট্রেটসহ আরও ৩২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি- টাঙ্গাইলে প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, মির্জাপুর ১৮ জন, ঘাটাইল ১, সখীপুর ১ জন, ধনবাড়ি ১ জন, কালিহাতী ২ জন এবং গোপালপুর উপজেলায় ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৯ জনে।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল বৃহস্পতিবার সকালে আসে। এতে নতুন করে ৩২ জনের পজেটিভ আসে। এখন পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়। সুস্থ হয় ২৭৩ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৩৮৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সখীপুরে উপজেলায় একজন ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। তিনি মির্জাপুর উপজেলার জনতা ব্যাংকের অফিসার।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর