শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে; শনাক্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

টাঙ্গাইলে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে; শনাক্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে দিন যত যাচ্ছে করোনা রোগীর সংখ্যাও তত বাড়ছে। নতুন করে জেলায় পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১৩ জনে।

শনিবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, মির্জাপুরে ১০ জন, ভূঞাপুরে ৭ জন, সখীপুরে ২ জন, ধনবাড়িতে ৩ জন ও গোপালপুরে ১ জন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর শনিবার সকালে নতুন করে ৩৩ জনের শরীরে করোনা পজিটিভ আসে। এখন পর্যন্ত জেলায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, নতুন আক্রান্তদের মধ্যে সখীপুর উপজেলার একজন ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী রয়েছেন। ওই ব্যাংক কর্মকর্তা টাঙ্গাইল সদরে রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। এছাড়া ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ তার স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত।

অপরদিকে মির্জাপুর থানার এএসআইসহ তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular