ময়মনসিংহে বাতিজার দায়ের কোপে ফুপুর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পরিবারের সংঘর্ষে পারুল বেগম ওরফে সেলিনা বেগম (৫৭) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। নিহত পারুল বেগম ওরফে সেলিনা বেগম সিধলা ইউনিয়নের সিধলা মানিয়াকান্দা গ্রামের মো. আব্দুল আজিজ খানের স্ত্রী।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন। এর আগে শনিবার বিকেলে উপজেলার সিধলা ইউনিয়নের মানিয়াকান্দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় শতাংশ জমি নিয়ে বিরোধে সিধলা বাজার থেকে সাখাওয়াত হোসেনকে ডেকে বাড়িতে নিয়ে যায় চাচাতো ভাই আব্দুর রশিদ। গতকাল শনিবার বিকেলে বাড়িতে যাওয়ার সাথে সাথেই দেশিয় অস্ত্রসহ তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পারুল বেগম তার ভাই সাখাওয়াতকে বাঁচাকে আসলে বাতিজার দায়ের কোপে পারুলসহ ৬ জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পারুল বেগম মারা যান।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর