টাঙ্গাইলে ঘরে ডুকে চারজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ঘরে ডুকে ৩ নারীসহ ৪ জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের কুচুটি গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, রিয়া (১৯), তার মা রহিমা (৪৭), বড় ভাই রিয়াদুল ইসলাম (২২) ও মামাতো বোন অন্তি (১৮) ।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত রহিমা বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে । এদের মধ্যে রিয়াদুলের অবস্থাও আশঙ্কাজনক জনক বলে জানিয়েছেন শিশির নামের তাদের এক আত্মীয় ।

আহতদের স্বজনরা জানান, আহত রিয়ার সাথে কিছুদিন আগে টাঙ্গাইল সদরের নাজমুল নামের এক ফল ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছিলো। অল্প কয়েকদিন আগে তাদের ডিভোর্স হয়। এরপর থেকেই নাজমুল তাদের হুমকি দিয়ে আসছিলো। আজ রাত ৮টার দিকে নাজমুলসহ প্রায় ৯জন ৩টি মোটরসাইকেলে এসে রিয়াদের ঘরে ডুকে এলোপাতাড়ি কুপিয়ে ৪ জন জখম করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় তারা। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, ঘরে ডুকে ৪জনকে কুপিয়ে ফেলে রেখে গেছে সাবেক স্বামী এমন খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। আমি পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এবিষয়ে কালিহাতী থানার এএসআই কাইয়ুম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর