বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন জেলার সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।

রোববার (৩ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন কার্যালয় মিলনায়তনে এই যাচাই-বাছাই কাজ সম্পন্ন করা হয়। এ সময় ঋণ খেলাপীর জন্য ১৫ ও ১৬নং ওয়ার্ডের দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী, একশ’ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলের ৩৪ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর, বিএনপি মনোনীত মাহমুদুল হক সানু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল কাদের রয়েছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম, টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক সাদিকুর রহমান, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের সকল মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ।

এছাড়া প্রার্থীদের প্রস্তাবকারী এবং সমর্থকরাও উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular