বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বোয়ালী মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরি উদ্বোধন

সখীপুরে বোয়ালী মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরি উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক মাতৃভাষার মাসে উদ্বোধন করা হলো “বোয়ালী মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরি”।

সোমবার (১ ফেব্রুয়ারি) বোয়ালী যুবসমাজের উদ্যোগে উপজেলার বোয়ালী বাজারে এ লাইব্রেরির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এম,এ রাজ্জাক বিএসসি বি,এড এর সভাপতিত্বে বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহ আলম সাজু, বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আবুল হাশেম, সহঃপ্রধান শিক্ষক সাইদুর রহমান, বোয়ালী ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম (সাফি), প্রভাষক নাছির উদ্দিন, কম্পিউটার প্রভাষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাংবাদিক সাইফুল ইসলাম শাফলু, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম হায়দার, সেলিম মাহমুদ, এমএ আউয়াল রানা, ফজলুল হক রতন, মকিবুল হাসান মুকুল, জেলা যুব লীগ সদস্য রাজু আহমেদ, হাফেজ মওলানা মহসিন আল মামুন, শফিকুল ইসলাম, সোহেল রানা, মাহমুদ শরিফসহ এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular