সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ধান বীজ সংরক্ষণের মাঠ দিবস

ভূঞাপুরে ধান বীজ সংরক্ষণের মাঠ দিবস

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এর আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে বাস্তবায়িত ধান বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী ব্লকে ব্রিধান- ৮৯ ধানের সংরক্ষণের এই মাঠ দিবসের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান,
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আল মামুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. রাসেল রহমান, মো. সোবাহান প্রমূখ। এতে অংশ নেন রুহুলী ব্লকের বিভিন্ন পর্যায়ের কৃষকরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular