বঙ্গবন্ধু সাফারি পার্কের সেই নীলগাই মধুপুর থেকে উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: তিন মাস আগে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পালানো সেই নীলগাইটি টাঙ্গাইলের মধুপুরের পাহা‌ড়ি বনাঞ্চল থে‌কে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ মে) বিকেলে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার ঝোপঝাড় থে‌কে প্রথ‌মে গ্রামবাসী নীলগাইটি ধ‌রে।

প‌রে সেটি দেখ‌তে শত শত মানুষ ভিড় করে। এরপর বনবিভাগের হেফাজতে দেন স্থানীয়রা।মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, ধরা পড়া প্রাণী‌টি নীলগাই নিশ্চিত হওয়ার পর প্রাণহানি রোধে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। প‌রে বনকর্মীরা সেখা‌নে হা‌জির হন।

মধুপুর বনাঞ্চ‌লের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার বলেন, এটি ভারতীয় নীলগাই। এক বছর আগে সীমান্ত পেরিয়ে দিনাজপুর এলাকায় ধরা প‌ড়ে।

পরবর্তীসময়ে প্রাণী‌টি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়। গত ১০ ফেব্রুয়ারি সাফারি পার্ক থেকে নীলগাইটি পালিয়ে যায়।তি‌নি আরো জানান, জেলার সখীপুর গজারি বনে থাকার সময় সাফারি পার্কের কর্মীরা ট্রাঙ্কুলাইজারে চেষ্টা করে নীলগাইটি ধর‌তে ব্যর্থ হন। বর্তমা‌নে প্রাণীটি এখন সুস্থ রয়েছে। গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন জানান, স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের জন্য বিলুপ্তপ্রায় প্রাণীটির প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর