টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭৫

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার (১৫ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ২৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৯৬৭টি নমুনা পরীক্ষার রির্পোটে ২৭৫ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৮ দশমিক ৪৩ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৮৬ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৫ হাজার ৮৪৩ জন। সর্বমোট মারা গেছে ১৭৬ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫২ জন।

এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৯৭ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৬ নিয়ে মোট ১৫২ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর