Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে শহরের কান্দিলা বাজারের তিন তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হচ্ছেন- টাঙ্গাইল শহরের দেওলা এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. মঞ্জু মিয়া (৩১) ও সাবালিয়া এলাকার মো. ফজল মিয়ার ছেলে ছদরুলর আলম সবুজ ওরফে নাদিম (২৩)।

র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুকের নেতৃত্বে একদল র‌্যাব কান্দিলা বাজারে অভিযান চালায়। অভিযানে ২৩০ পিস ইয়াবা, দুইটি মোবাইল সেট ও সিমকার্ড এবং নগদ আট হাজার ১০০ টাকাসহ উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, তাদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular