ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু ঘুরতে যাওয়ার পথে বালুবাহী ট্রাক-মাহিদ্র সংঘর্ষে একই পরিবারের ৮ সদস্যের দুর্ঘটনার পড়ে।
এ ঘটনায় তার মধ্যে মোছা: চায়না বেগম (৫০) এক বৃদ্ধা নারীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়টি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম ঢাকা প্রকাশ-কে নিশ্চিত করেছেন।
আহত নারী ঘাটাইল উপজেলার দেউলিয়া বাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের মো. আবেদ আলীর স্ত্রী।
আহত নারীর মেয়ের জামাই মো. কাবিল বলেন- ‘একটি মাহিদ্র ভাড়া করে বঙ্গবন্ধু সেতু ঘুরতে যাচ্ছিলাম আমরা ৮ সদস্য’।
পথিমধ্যে ওই সড়কের বাগবাড়ী পৌঁছলে জিগাতলা নামক বালুঘাট থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালু ট্রাক (ঢাকা- মেট্রো ট- ২০-৫৪৫১) মাহিদ্রকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে ট্রাকের চাপায় আমার শ্বাশুড়ির শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আমিসহ বেশ কয়েকজন আহত হয়েছি’।
তিনি বলেন, ‘সংঘর্ষের পরে পুলিশ ও স্থানীয়রা ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় শ্বাশুড়িকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন’।
এ বিষয়ে ভূঞাপুর থানার এস.আই ফাহিম ফয়সাল বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়’।
এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করাসহ মাহিদ্র থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
