Homeটাঙ্গাইল জেলাউন্নয়নশীল দেশে স্বীকৃতি পাওয়ায় টাঙ্গাইলে শোভাযাত্রা

উন্নয়নশীল দেশে স্বীকৃতি পাওয়ায় টাঙ্গাইলে শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ চলে আসায় সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও জেলা প্রশাসনের উদ্যাগে আনন্দ শোভাযাত্রা পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার(২২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যাগে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা মিলিত হয়।

এ সময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।

RELATED ARTICLES

Most Popular