ঘাটাইলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অন‚র্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলার পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী, ঘাটাইল পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস প্রমূখ।

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ঘাটাইল পৌরসভা ফুটবল দল ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলের খেলা ২-২ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৪-৩ গোলে ঘাটাইল পৌরসভা সংগ্রামপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । দেওপাড়া ইউনিয়ন ১-০ গোলে লোকেরপাড়া ইউনিয়নকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে। টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন দল অংশগ্রহণ করে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর