- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে গোপাল দেববিগ্রহ মন্দিরের জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণকৃত স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসোইন, মন্দিরের উপদেষ্টা অধ্যাপক মানিক চন্দ্র বসু, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শ্রী সুধাংশু দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী আখিমল চৌধুরী প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, জেলা প্রসাশকের নির্দেশে শ্রী-শ্রী দেববিগ্রহ মন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রসঙ্গত প্রকাশ, উপজেলার শ্রীশ্রী দেববিগ্রহ মন্দিরের নামে ৯ একরের অধিক সম্পত্তি থাকলেও বর্তমানে মন্দির ব্যতিত সকল সম্পত্তিই বেদখল হয়ে গেছে। বিভিন্ন সময়ে প্রভাবশালীরা এসব সম্পত্তি দখল করে নেয়।
