টাঙ্গাইলে পরকীয়ার জেরে তাঁত শ্রমিক খুন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পরকীয়ার জের ধরে মাজেদুল ইসলাম (৩৫) নামের এক তাঁত শ্রমিককে হত্যা করা হয়েছে। ২৮ এপ্রিল শনিবার ভোর রাতে মন্টু টেক্সাইলের পাশে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল ইসলাম কুড়িগ্রামে অলিপুর থানার পৌরসভার পশ্চিম নাউডাঙ্গা গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছায়েদুর রহমান জানান, মাজেদুল ইসলাম তাঁত ফ্যাক্টরির পাশের বাড়ির স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শনিবার ভোরে মাজেদুল ওই নারীর বাড়িতে যান। এসময় টের পেয়ে ওই নারীর পরিবারের লোকজন মাজেদুলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে এবং গুরুতর আহত অবস্থায় মাজেদুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিদ্দিক হোসেন ও সাজ্জাদ হোসেন নামের দুই যুবককে আটক করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর