এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্ভোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল চারটায় পৌরসভা সংলগ্ন এ ভবন উদ্বোধন করেন জাতীয় ছাত্র সমাজ-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাজমুল হাসান রেজা।
উদ্বোধন শেষে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে সখিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে সদস্য সচিব আয়নাল সিকদার , পৌর শাখার আহবায়ক আজহারুল ইসলাম মাস্টার, সদস্য সচিব আলমীর হোসেন, উপজেলা যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার, ডাঃ শাহাদাত, সদস্য বীর মুক্তিযোদ্ধা দানেজ আলী, লিয়াকত মাস্টার, ইউসুফ মিয়া, সেলিম আহমেদ , জামাল হোসেন, হাসেম মিয়া, আবদুল আউয়াল, রুহুল আমিন , আব্দুল কাদের, মোঃ বক্তার আলী, মোঃ রুবেল মিয়া, মনির হোসেন ইয়ার মাহমুদ, বুজরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
