টাঙ্গাইলে চাচার হাতে ভাতিজা নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জের ধরে আপন চাচার হাতে ভাতিজা নিহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক চাচা নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মধুপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বাঁশতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে চাচা নজরুল ইসলাম আপন ভাতিজা হাতেম আলীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাচা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর