প্রেমের টানে ভারতীয় তরুণী সিলেটে

অনলাইন থেকে: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব, তারপর প্রেম। সেই প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে এসে আটক হলেন ভারতীয় এক তরুণী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি।

আটক নাইকো দাস (১৯) ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে।

নাইকো জানায়, ফেসবুকে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বার্তা আদান প্রদানের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ওই যুবকের পরামর্শে সে বাংলাদেশে আসে।

জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর