Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবিতে নাগরিক সমাবেশ

টাঙ্গাইলে কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবিতে নাগরিক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্র“ত ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল সদরের ঘারিন্দা রেল স্টেশনে ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি (ঢাটাসট্রেসাবাক) এর উদ্যোগে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির (ঢাটাসট্রেসাবাক) আহবায়ক লুতফুল্লাহ সাইদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব মামুন অর রশিদ, শহীদুজ্জামান সেলিম, তানভীর প্রবাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, ঢাকাস্থ টাঙ্গাইল ফাউন্ডেশনের সভাপতি মনি খন্দকার, ঢাটাসট্রেসাবাক এর সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, যুগ্ম আহবায়ক আকিবুর রহমান ইকবাল, টাঙ্গাইল জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রৌফ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, আওয়ামী লীগ নেতা মেহেরুন নেছা তন্ময়, কিসলু প্রমুখ।

আয়োজক সংগঠনের সদস্য সচিব সাজাদুর রহমান খোশনবীশ এর সঞ্চালনায় সংগঠনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু সহ জেলার ৭৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয় সমাবেশে।

RELATED ARTICLES

Most Popular