শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeবিনোদনচিত্রনায়িকা পূর্ণিমা সম্পর্কে অজানা ৭ তথ্য

চিত্রনায়িকা পূর্ণিমা সম্পর্কে অজানা ৭ তথ্য

নিউজ ডেস্ক: লোকজ্জ্বল পূর্ণিমা তিনি। আলো ছড়ান; মুখের হাসিতে, চাহনিতে। অভিনয়ে আলো ছড়িয়েছেন সেই কবে। আজ তাঁর জন্মদিন। পুর্ণিমার জন্মদিনে ভক্তদের জন্য প্রিয় নায়িকা সম্পর্কে ৭ টি তথয় দেওয়া হলো। তথ্য গুলো অজানা হলে জানা যাবে। আর জানা থেকে, ভুলে গেলেও নতুন করে মনে করাবে।

১. অভিনেত্রী পূর্ণিমার আসল নাম নাম দিলারা হানিফ। বাসায় ‘রীতা’ নামেই ডাকা হয়।

২ .চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক ১৯৯৭ সালে, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে।’ বিপরীতে ছিলেন অভিনেতা রিয়াজ।

৩.জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।

৪.চলচ্চিত্রে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। সর্বোচ্চ রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

৫. পূর্ণিমার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। জন্মগ্রহণ করেন ১৯৮১ সালের ১১ জুলাই ।

৬. ২০০৭ সালের ৪ নভেম্বরে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্দ হন অভিনেত্রী পূর্ণিমা। তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ।

৭. বিয়ের ৭ বছর পর মা হন জনপ্রিয় এই অভিনেত্রী। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যা সন্তানের জন্ম দেন। মেয়ের নাম আরশিয়া উমাইজা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular