Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে চুরির অভিযোগে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

টাঙ্গাইলে চুরির অভিযোগে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে চুরির অভিযোগে এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবোদিয়া গ্রামে শিশুটিকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে।

খবর পেয়ে শিশুটির নানা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে সোমবার রাতে তিনি বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, শিশুটিকে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মফেজ উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular