নিজস্ব প্রতিবেদক: দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রদবদল ও নতুন পদায়নের এই সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইল ছাড়াও নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়েছে। পিরোজপুরের নতুন ডিসি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নীলফামারীতে অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবির এবং পটুয়াখালীতে অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
