টাঙ্গাইলের সখীপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সখীপুর থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ উপজেলার ৪৪টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় সংশ্লিষ্টরা শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
