সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারসংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ছিলিমপুর বাজারসংলগ্ন ফসলি জমিতে কাজ করছিলেন নূরুল ইসলাম নামের এক কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে তিনি ঝোপের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর