ঘাটাইলে মাদকবিরোধী যৌথ অভিযানে দুই যুবকের কারাদণ্ড

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী যৌথ অভিযানে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার সিংগুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলীর নেতৃত্বে অভিযানে পুলিশ, ব্যাটালিয়ন আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল অংশ নেয়।

অভিযান চলাকালে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের দায়ে দুজনকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সিংগুরিয়া এলাকার মোজাফফর আলীর ছেলে স্বপন (৪৬) এবং শাহাদত হোসেনের ছেলে নয়ন (২৫)।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী।

নবাব আলী জানান, মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের শিকড় উপড়ে ফেলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর