কালিহাতীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বুধবার (১ আগস্ট) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সর্ব-সম্মতিক্রমে দ্বিবার্ষিকী কমিটি গঠন করা হয়েছে। এতে সাব্বীর আহমেদকে সভাপতি ও তারেক আহমেদকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি রাইসুল ইসলাম লিটন, আনিসুর রহমান শেলী, সহ-সাধারন সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মনির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস ছাত্তার, দপ্তর সম্পাদক শুভ্র মজুমদার ও কার্যকরী সদস্য দুলাল হোসেন রানা, সোলায়মান খান, শরিফুল ইসলাম মাহফুজ।

এ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম ও উপদেষ্টারা হলেন, কামরুল হাসান, মীর আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর