টাঙ্গাইলে যানবাহন চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে যে সমস্ত যানবাহনের রেজিষ্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও চালকদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ।

সোমবার দুপুরের টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক সপ্তাস উপলক্ষ্যে অভিযান পরিচালনার সময় চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সুপার (সদর সার্কেল) রেজাউল রহমান, টাঙ্গাইল মডেল থানার ওসি (তদন্ত) এ.কে সাইদুল হক ভূইয়া, টাঙ্গাইল ফাড়ির অফিসার ইনচার্জ লুৎফুল কিবরিয়া, এসআই মো. মাসুদসহ অনান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সুপার (সদর সার্কেল) রেজাউল রহমান বলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশক্রমে আমরা শহরে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে কাগজ পত্র যাচাই বাচাই করেছি। যাদের কাগজপত্র ঠিক আছে, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যাদের কাগজ পত্র ঠিক নেই তাদের যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৮ যাহনবাহনকে মামলা ও একটি মটর সাইকেল আকট করা হয়েছে। এ অভিযান অভ্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর