শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে দুর্ধর্ষ চুরি!!

কালিহাতীতে দুর্ধর্ষ চুরি!!

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামে নজরুল খানের আশা ভিলার ভারাটিয়া আনোয়ার হোসেনের রুম থেকে প্রায় লক্ষাধিক টাকাসহ স্বর্ণালংকার ও দুটি ল্যাপটব চুরির ঘটনা ঘটেছে।

আশা ভিলার ভারাটিয়া আনোয়ার হোসেন বলেন, আমি ২১ আগস্ট ঈদ উদ্যাপন উপলক্ষে পরিবারসহ দেশের বাড়িতে যাই। পরে ২২ আগস্ট সন্ধ্যায় আমি বাড়ি থেকে এসে দেখি আমার রুমের তালা ভাঙ্গা। ঘরের আলমাড়ির লক ভাঙ্গা সবকিছু তছনছ হয়ে আছে। আলমাড়ি থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, নয় ভরি স্বর্ণালংকার ও ২ টি ল্যাপটব চুরি হয়ে গিয়েছে। আমি সাথে সাথে বাসার মালিককে জানালে তিনি বলেন, আমি বাসায় ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না।

পরে আশা ভিলার ভারাটিযা আনোয়ার হোসেন কালিহাতী থানায় একটি চুরির অঅিযোগ দায়ের করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular