সখীপুরে নজরুল উৎসব’২৬ অনুষ্ঠিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল উৎসব’২৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে আলোচনা সভা, বিশেষ সেমিনার ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সখীপুর উপজেলা হলরুমে দারসবাড়ি পাঠচক্রের স্কুল ও কলেজ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬ উদযাপনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন দারসবাড়ি পাঠচক্রের স্কুল ও কলেজ বিভাগের কো-অর্ডিনেটর জুনায়েদ হোসাইন। পরে ‘দারসবাড়ি পাঠচক্র কী, কেন, কী চায়, এর কাজ কী’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ত্রৈমাসিক মিহওয়ারের সহকারী সম্পাদক ও বহুভাষী তরুণ সা’দ মুসান্না।

এ পর্বে ‘মানুষ, মানবতা ও মুক্তি: নজরুলের দর্শনে তারুণ্যের অভিযাত্রা’ শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিউলিমালা একাডেমির প্রেসিডেন্ট নাজিয়া তাসনীম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা বক্তব্য দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

শেষ পর্বে সমাপনী বক্তব্য দেন দারসবাড়ি পাঠচক্রের স্কুল ও কলেজ বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর নাফিজ আল ইসতিয়াক। পরে নজরুল উৎসব’২৬-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর