সখীপুর মহিলা কলেজে ৪৫০ ছাত্রীর অংশগ্রহণে শিক্ষা বিষয়ক বুটক্যাম্প

টাঙ্গাইলের সখীপুর মহিলা কলেজে ৪৫০ জন ছাত্রীর অংশগ্রহণে শিক্ষা বিষয়ক বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রাইজ টেক ফেলো হোসাইন মোহাম্মদ মাসুমের উদ্যোগে এ বুটক্যাম্পের আয়োজন করা হয়। এতে সহযোগী স্পন্সর হিসেবে ছিল সাকিল এডুকেশন অ্যান্ড কনসালট্যান্ট।

শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে কলেজের প্রায় ৪৫০ জন ছাত্রী অংশ নেয়। বুটক্যাম্পে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, শিক্ষা পরিকল্পনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে সখীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রউফ উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষপর্বে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অধ্যক্ষ তাঁদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চশিক্ষায় এগিয়ে যেতে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর