Homeটাঙ্গাইল জেলাশওকত মোমেন শাহজাহানের মা আখতার জাহানের কফিনে মন্ত্রীর শ্রদ্ধা

শওকত মোমেন শাহজাহানের মা আখতার জাহানের কফিনে মন্ত্রীর শ্রদ্ধা

মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত শওকত মোমেন শাহজাহান ও সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর মা এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের দাদী আখতার জাহানের (৯৮) কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রী মরহুমার বাড়িতে গিয়ে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টারসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী মরহুমার জন্য অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মরহুমার ভাতিজা মো. লালন তালুকদার।

এর আগে মন্ত্রী আখতার জাহানের বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

RELATED ARTICLES

Most Popular