Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, হাসপাতালে রোগীর চাপ

টাঙ্গাইলে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, হাসপাতালে রোগীর চাপ

গত এক সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় টাঙ্গাইল সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, জায়গা সংকুলান না হওয়ায় মেঝেতেও চলছে চিকিৎসা।

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। জায়গা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।

টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালের রোগীর চাপ সামলাতে ডায়রিয়া ওয়ার্ডটিকে বর্তমানে ডেঙ্গু ও হাম রোগীদের ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে অতিরিক্ত রোগীর কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যবস্থাপনাতেও চাপ তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলায় নতুন করে ২২ জন ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪২১ জন। তাদের মধ্যে ২১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডেঙ্গুর উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসা নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বিশেষ করে শহরের ডোবা, নালা ও পরিত্যক্ত জায়গায় পানি জমে থাকা রোধ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।

RELATED ARTICLES

Most Popular