নিজস্ব প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৮টি বিভাগে ১৪ জন শিক্ষক নিয়োগে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী এসব পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
যেসব পদে নিয়োগ: বিজ্ঞপ্তি অনুযায়ী, মাভাবিপ্রবির ৮টি বিভাগে মোট ১৪টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো—
- – মেকানিক্যাল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ: সহযোগী অধ্যাপক ১টি, সহকারী অধ্যাপক ১টি ও প্রভাষক ১টি
- – ব্যবস্থাপনা বিভাগ: প্রভাষক ১টি
- – ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ: প্রভাষক ৫টি
- – বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ: সহকারী অধ্যাপক ১টি
- – পদার্থবিজ্ঞান বিভাগ: প্রভাষক ১টি
- – গণিত বিভাগ: প্রভাষক ১টি
- – অর্থনীতি বিভাগ: সহকারী অধ্যাপক ১টি
- – হিসাববিজ্ঞান বিভাগ: সহকারী অধ্যাপক ১টি
শিক্ষাগত যোগ্যতা: সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। তবে বিভাগ ও পদভেদে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা ও শর্ত প্রযোজ্য হবে।
যেসব কাগজপত্র লাগবে: আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। বর্তমানে চাকরিতে থাকা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি কত: আবেদনের জন্য ৮০০ টাকা ফি দিতে হবে। এই অর্থ ‘ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর নামে সোনালী ব্যাংক লিমিটেডের মাভাবিপ্রবি শাখায় ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।
আবেদন করার শেষ সময়: আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের ১০ সেট রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
আগে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা এর আগে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিভাগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগের পদভিত্তিক যোগ্যতা, অন্যান্য শর্ত ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য মাভাবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

