Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে অবৈধ বালু উত্তোলন, চারজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন, চারজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটর মেশিন (ভেকু) বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সল্লার কামাক্ষা মোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে কামাক্ষা ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মন্ডলবাড়ী ঘাটে ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মো. আসাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে এসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানের সময় অবৈধ কার্যক্রমে ব্যবহৃত একটি এক্সকাভেটর মেশিনও বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন বা বালুমহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular