Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরএসপি পার্ক পরিচালনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

এসপি পার্ক পরিচালনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের দৃষ্টিনন্দন এসপি পার্কের পরিচালনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে সোমবার(২৯ অক্টোবর) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পার্কের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, পার্ক পরিচালনা কমিটির সদস্য সচিব টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, সহ-সভাপতি হারুন অর রশীদ, পিপি অ্যাডভোকেট এস আকবর খান, এপিপি অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা খ. ফেরদৌস আলম রঞ্জু, অধ্যক্ষ এনামুল করিম শহীদ, অধ্যক্ষ ড. হাবিবুর রহমান প্রমুখ। সভায় পার্কের বিনোদন কেন্দ্র বৃদ্ধি, নতুন রাইড স্থাপন, পার্কের সৌন্দর্য বৃদ্ধি, পার্কের আয়-ব্যয় সহ দৃষ্টিনন্দন এসপি পার্কটির সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহন করা হয়।
পরে পরিচালনা কমিটি এসপি পার্কটি পরিদর্শন করেন। এ সময় গণপূর্ত বিভাগের প্রতিনিধি, এলজিইডি’র প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular