শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeজাতীয়কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: এবারের ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্ধারিত দাম ঘোষণা করেন। চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।
এ সময় মন্ত্রী জানান, এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা। খাসির চামড়ার দাম হবে সারা দেশে ১৮ থেকে ২০ টাকা। বকরির চামড়ার দাম সারাদেশে ১৩ থেকে ১৫ টাকা।

চামড়ার দাম কমার সম্ভাবনা নেই জানিয়ে টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় কোনও বাজারেই চামড়ারা দাম কমেনি। কাজেই দাম কমার কোনও প্রশ্নই আসে না।’

বৈঠকে চামড়া ব্যবসায়ীরা দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না বলে অভিযোগ করেন। এর জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম তাদের উদ্দেশে বলেন, ‘দেশীয় বাজারে ভালো দাম না পেলে চামড়া রফতানির বিষয়টি আমরা চিন্তা করবো।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular