শনিবার, মে ৯, ২০২৬
Homeজাতীয়গাজায় গণহত্যার নিন্দায় মুফাসসির পরিষদের প্রতিবাদ সভা

গাজায় গণহত্যার নিন্দায় মুফাসসির পরিষদের প্রতিবাদ সভা

নিউজ টাঙ্গাইল ডেষ্ক : দেশ বরেণ্য আলেমদের সংগঠন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের উদ্যোগে বাদ জুমা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গাজায় গণহত্যা ও জেরুসালেমে আমেরিকান দূতাবাস স্থানান্তরের নিন্দায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগরীর সভাপতি মুহাদ্দিস মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী।
পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাওলানা এ এইচ এম আবুল কালাম আযাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও টেকেরহাটের পীর আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী। এছাড়াও সভায় আলোচনা রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাইখ জামাল উদ্দীন, কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাদিকুর রহমান আযহারী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, খুলনা বিভাগীয় যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল কাদের জিহাদী ও ঢাকা মহানগরীর সহ-দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ মাদানীসহ অন্যান্য ওলামায়েকেরাম।
কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে গাজায় মুসলমানদের উপর গণহত্যার তিব্র নিন্দা জানিয়ে বলেন, জেরুসালেমে আমেরিকান দূতাবাস স্থানান্তর এটি মুসলমানদের সাথে ষড়যন্ত্রের একটি অংশ, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গাজায় রমজান মাসে গণহত্যা বন্ধ করে মুসলমানদের রোজা পালনের সুষ্ঠু পরিবেশ তৈরী করার আহবান জানান তিনি। পরে গাজায় নিহত মুসলমানদের জন্য দোয়া এবং মুনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular