শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeজাতীয়চাচার বিরুদ্ধে শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

চাচার বিরুদ্ধে শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামে লম্পট চাচার কর্তৃক শিশু ভাতিজি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায় ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার নাসির বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু খাদিজাকে বিস্কুট দেবার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

জানা যায়, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের মালিথা পাড়ার জমির মালিথার লম্পট ছেলে নাসিরুল মালিথা (১৬) । তার আপন চাচাতো ভাই হাফিজুলের শিশু মেয়ে ময়না (৬) (ছদ্দনাম) কে শরীরে রক্তক্ষরণ শুরু হলে ধর্ষক নাসির মালিথা কৌশলে পালিয়ে যায়। রক্তাক্ত শিশু খাদিজা বাড়ি গেলে তার শরীরে রক্তের স্রোত দেখে তার মা জিজ্ঞাসা করলে সে বলে নাসির চাচা এমন করেছে আমাকে। ঘটনা শুনে ময়নার পরিবারের লোকজন বাকরদ্ধ হয়ে পড়ে কান্নায় ভেঙ্গে পড়ে। শিশু ময়নাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে গোবিন্দহুদা স্কুলের পাশে নাসির পরিবারের লোকজন তাদের ভাড়া করা গুন্ডা বাহিনি তাদের হাসপাতালে যেতে বাধা দেয় এবং মামলা না করার হুমকি দিয়ে তাদের রাস্তার উপর আটকে রাখে অভিযোগ করে মেয়ে পক্ষের লোকজন।

পরে দামুড়হুদা মডেল থানা ঘটনার খবর পেয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ধর্ষক নাসির মালিথাকে আটক করে। সেই সাথে মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে আটক করা হয়েছে এবং মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে সাথে মামলা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular