সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরজাঁক জমকভাবে টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে নৃত্যধারার নবীনবরণ অনুষ্ঠিত

জাঁক জমকভাবে টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে নৃত্যধারার নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২রা জুলাই সন্ধ্যা ৬টায় বর্ণাঢ্য ভাবে বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সেমিনার রুমে নৃত্যধারার নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম।

অন্যান্য অতিথি ও উপদেষ্টা মণ্ডলীর মাঝে উপস্থিত ছিলেন সিপিএস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মেদ জহিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মুজিব, সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জি, এফটি এন এস বিভাগের সহকারী অধ্যাপক শ্যামলী আক্তার, মাভাবিপ্রবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং কুয়েট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে নৃত্যধারা (ডান্স ভাইব) এর কমিটি ঘোষনা করা হয়। কমিটির কার্যনির্বাহী সদস্যদের মাঝে রয়েছেন সভাপতি রোখসানা রহমান রিমি, সহ সভাপতি ভাগ্য জীবন চাকমা, সাধারণ সম্পাদক শাহনাজ সুলতানা রুবি, সহ সাধারণ সম্পাদক মানোয়ারা পারভিন, সাংঠনিক সম্পাদক, আল-আমিন হোসেন সজীব, প্রান্ত সাহা, আল- আমিন বাপ্পী, লিয়ন হোসাইন, দপ্তর সম্পাদক : নুসরাত জাহান সুমাইয়া, উপ-দপ্তর সম্পাদক , জায়েদ ইবনুল হাসান, তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক , ফাহিম ফয়সাল মুরাদ, মো. আবু বকর জোবায়ের, আতিয়া শারমিন অনন্যা, আনিসুর রহমান, উম্মে জাহান চৈতী, অর্থ-সম্পাদক , মো. নাঈম মিয়া, কার্যকরী সদস্য , বৃষ্টি পাল রাত্রী, পাপন সাহা, সংগীতা চৌধুরী, আফসানা আক্তার, নেলী চাকমা, আসমা আক্তার, মোহনা আক্তার প্রিয়া, উম্মে আয়মন তাজাল্লী, আরিফ মোস্তফা, তামিয়া তাম্মি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উল্লেখ্য, ক্লাসিকাল, হিপহপ, বলিউড, এরাবিয়ান, আধুনিক বাংলা গানে নৃত্য পরিবেশনা করে নৃত্যধারার সদস্যরা। নাচের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই নৃত্যধারা সংগঠনের প্রধান উদ্দেশ্য।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular