Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাক উল্টে পথচারী নিহত

টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাক উল্টে পথচারী নিহত

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে বাঁশবোঝাই ট্রাক উল্টে লাভু ভূঁইয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঘাটাইল-সাগরদিঘী সড়কে উপজেলার ধলাপাড়ার সরিষাআটা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামের মৃত নুরু ভূঁইয়ার ছেলে লাভু ভূঁইয়া। সে পেশায় একজন ট্রাক্টরচালক। ২৭ জানুয়ারি সোমবার রাত সাড়ে ৯টার দিকে ধারণক্ষমতার অতিরিক্ত বাঁশবোঝাই একটি ট্রাক ঘাটাইল-সাগরদিঘী সড়কে উপজেলার ধলাপাড়ার সরিষাআটা মোড়ে উল্টে গিয়ে সড়কের পাশে যায়। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বাঁশবোঝাই ট্রাকটি উদ্ধার করার সময় বাঁশের নিচে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধারকারীরা। পরে এলাকাবাসী লাশটি লাভু ভূঁইয়ার বলে শনাক্ত করে। পুলিশ ও নিহতের পরিবারের ধারণা ট্রাক্টর দিয়ে জমিতে চাষ শেষে বাড়ি ফেরার পথে বাঁশবোঝাই ট্রাক তার ওপরে পড়ে গেলে সে ঘটনাস্থলেই মারা যায়।

ধলাপাড়া পুলিশ ফাড়ির এসআই মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি জব্ধ করা হয়েছে। ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে।

RELATED ARTICLES

Most Popular