মঙ্গলবার, মে ৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীটাঙ্গাইলে ভাগ্নেদের হাতে মামা খুন !

টাঙ্গাইলে ভাগ্নেদের হাতে মামা খুন !

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কুর্শী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নেদের হাতে মামা আ. হামিদ (৪৫) খুন হয়েছেন। এ ব্যাপারে নিহত আ. হামিদের ভাই তোরাপ আলী বাদী হয়ে গত (১১ আগস্ট) রোববার ভাগ্নে রাকিব হোসেন (২২), আলিফ হোসেন (১৯) ও নিহতের বোন রাবেয়া বেগম (৪৪) সহ মোট ৬ জনের বিরোদ্ধে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত মামা-ভাগ্নেদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত (১০ আগস্ট) শনিবার আ. হামিদ ঘরের কাজের জন্য ভাগ্নেদের বাড়ীর পার্শ্বে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেলে মামা আ. হামিদকে একা পেয়ে ভাগ্নেরা বেধড়ক পিটিয়ে আহত করেন।

তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌঁড়ে এসে আ. হামিদকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরী বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার ( ২৫ আগষ্ট) ভোরে তার মৃত্যু হয়। নিহতের পরিবার আ. হামিদের হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তাফা জানান, এ ব্যপারে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular