শুক্রবার, জুন ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশ, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা পরিষদ, সিভিল সার্জন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular