Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যাক্তি নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যাক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, মহাসড়কের সরাতৈল এলাকায় এক ব্যাক্তিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর হবে।

 

RELATED ARTICLES

Most Popular