নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।এ যাত্রায় তিনি বেঁচে গেলেও তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে ।এবিষয়ে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, গতবুধবার (১২ ডিসেম্বর) দুর্ঘটনাটি হয় উত্তর গোয়ার আঞ্জুনায়।সেখানে এক বাইক আরোহী সঙ্গে ‘হেট স্টোরি থ্রি’ছবির অভিনেত্রীর গাড়ির ধাক্কা লাগে এতে মারা গিয়েছেন ওই আরোহী।
এ বিষয়ে পুলিশ জানায়,ওই ব্যক্তির নাম নীতীশ গোরাল।বয়স ৩১ বছর। জেরিন খানের গাড়ির সঙ্গে তার স্কুটারের ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।এ ঘটনার সময় অভিনেত্রী জেরিন খান ও তার গাড়ির চালক আলী আব্বাস সেখানে উপস্থিত ছিলেন ।
বিষয়টি নিয়ে জেরিনের পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তি স্কুটার নিয়ে হঠাৎ তাদের গাড়িতে ধাক্কা মারেন।তিনি মারাত্মকভাবে আহত হন।দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আর সেখানেই তিনি মারা যান।
চিকিৎসকেরা জানিয়েছেন, হেলমেট না পরার জন্য তার মাথায় গুরুত্বর চোট ছিল।
এদিকে,বিষয়টি তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। জেরিন খানের চলচ্চিত্রে আগমন বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে। ‘বীর’ ছবির মাধ্যমে ২০১০ সালে অভিষেক তার।এরপর ‘রেডি’ছবিতে সালমানের সঙ্গে জেরিনের ‘ক্যারেক্টার ঢিলা’আইটেম গানটি তুমুল জনপ্রিয়তা পায়।
