বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলধনবাড়ী সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাবিবুর রহমান আর নেই

ধনবাড়ী সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাবিবুর রহমান আর নেই

ধনবাড়ী  প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজের হিসাবিবজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো. হাবিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শনিবার (০৫ নভেম্বর) রাত্রি ১০.৪০ মিনিটে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ি পৌর শহরের ছত্রপুর গ্রামে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়াও তিনি বিএনপি রাজনীতিতে একজন বলিষ্ঠ নেতা ছিলেন।

সহকারি অধ্যাপক মো. হাবিবুর রহমানের মৃত্যুতে রাজনীতিক ব্যক্তিবর্গ, ধনবাড়ী সরকারী কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ০৯ ফেরুয়ারীর ৯৪ সালে তিনি ধনবাড়ী সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে যোগদান করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular