শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরনূরের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নূরের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর, ফারুক, রাতুল ও মশিউরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার শিক্ষার্থীরা।

বগুড়ায় রবিবার এক ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলার শিকার হোন নূর, ফারুক, রাতুল ও মশিউর।

এর প্রতিবাদে সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার শিক্ষার্থী মাহফুজুর রহমান, এসএসই ইসলাম রনি, কাওসার আহমেদ, কাকলি তাবাসসুম, আলিফ প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, শামস বিন হাসান, প্রিয়শীষ পাল, কবির হোসেন, মুক্তাদির সাকিব, তন্ময়, নাইম হোসাইনসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে ডাকসুর ভিপি নুরের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular