রবিবার, মে ৩, ২০২৬
Homeজাতীয়বানরের জন্য অর্থ বরাদ্দ চাইলেন সাবেক মন্ত্রী শাজাহান খান

বানরের জন্য অর্থ বরাদ্দ চাইলেন সাবেক মন্ত্রী শাজাহান খান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নিজ নির্বাচনি এলাকা মাদারীপুরে বানরের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও প্রকল্প চেয়েছেন সরকারি দলের সংসদ সদস্য শাজাহান খান। সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসের আলোচনায় এ দাবি জানান তিনি।

সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার এই বানরগুলোর জন্য খাবার সরবরাহ করেছিল। বর্তমানে সরবরাহ না থাকায় বানরগুলো রাস্তায় মানুষের খাবার ছিনিয়ে নেয়, দোকান থেকে খাবার ছিনিয়ে নেয়, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে খাবার ছিনিয়ে নেয়। এখানকার জনগণ বানরের অত্যাচারে অতিষ্ঠ। বানরগুলোকে রক্ষায় তাদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প নেওয়া জরুরি।
তিনি বলেন, মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া বন্দর পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ। এখান থেকে হাজার হাজার মণ পাট ভারতে রফতানি হতো। জনশ্রুতি আছে ভারতের তুলারাম বসুরাজ শখের বসে দুটি বানর এখানে এনেছিলেন। সেই সংখ্যা বাড়তে বাড়তে বানরের সংখ্যা এখন প্রায় দুই হাজার। স্বাধীনতার পর তুলারাম গোডাউন আদমজী পাটকলের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সেখানকার একজন কর্মকর্তা বানরগুলোকে খাবার দিতেন। ১৯৯১ সালে বিএনপি ওই গোডাউন বিক্রি করে দেয়। এরপর বানরগুলোকে খাবার দেওয়া বন্ধ হয়ে যায়। যার ফলে এ প্রাণীগুলো অসহায় হয়ে পড়েছে। মানবিক কারণে তাদের খাবার দেওয়া প্রয়োজন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular