বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন ভূইয়া, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক তাইয়ুবুর রহমান আসলাম, বিএনপি নেতা মামুন মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক খন্দকার রাজু আহমেদ প্রমুখ।
